
Post By Primitek PR Department
6 July, 2026
একটি নিরাপদ ও মজবুত স্থাপনা গড়ে তোলার পেছনে মূল কারিগর যাঁরা, সেই নির্মাণ পেশাজীবীদের কাজের স্বীকৃতি দিতে সম্প্রতি পাবনায় অনুষ্ঠিত হয়ে গেল ‘প্রিমিটেক দক্ষ হাতের মিলনমেলা ২০২৬’। নির্মাণ শিল্পের এই দক্ষ কারিগরদের সাথে সরাসরি যোগাযোগ তৈরি, তাঁদের কাজের অভিজ্ঞতা ও পরামর্শ শোনা এবং পারস্পরিক সম্পর্ককে আরও জোরদার করার লক্ষ্যেই প্রিমিটেক গ্রুপ এই অনুষ্ঠানের আয়োজন করে।

নিছক আনুষ্ঠানিকতার বাইরে গিয়ে এই আয়োজন রূপ নিয়েছিল এক প্রাণবন্ত আড্ডায়। এর পাশাপাশি একটি বিশেষ প্রদর্শনীর মাধ্যমে কারিগরদের সামনে ‘প্রিমিটেক মেটাল ইউনিট’-এর নতুন নতুন উদ্ভাবন ও পণ্যসামগ্রী তুলে ধরা হয়। আয়োজকেরা জানান, এই দক্ষ হাতগুলোর কারণেই একেকটি স্বপ্ন বাস্তবে রূপ নেয়, আর সাধারণ মানুষ পায় নিরাপদ আবাসন। মূলত এই কারিগরদের ধন্যবাদ ও সম্মান জানাতেই প্রতিষ্ঠানটির এই উদ্যোগ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রিমিটেক গ্রুপের চিফ অপারেটিং অফিসার মো. নাজিবুজ্জামান। তিনি বলেন, "পণ্যের মান ভালো রাখার ব্যাপারে আমরা কখনোই আপস করি না। আমাদের মূল লক্ষ্য—দক্ষ পেশাজীবীরা যেন সঠিক উপকরণটি চিনে নিতে পারেন, তার সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারেন এবং এর মাধ্যমে যেন সাধারণ গ্রাহকেরা শতভাগ নিশ্চিন্ত থাকতে পারেন।" দেশজুড়ে টেকসই ও গুণগত মানসম্পন্ন নির্মাণ কাজ এগিয়ে নিতে এবং এই খাতের পেছনের মানুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে প্রিমিটেক গ্রুপ সব সময় পাশে থাকবে—এই বার্তা দেওয়ার মধ্য দিয়েই শেষ হয় অনুষ্ঠানটি।
.jpeg)
15 April, 2026